ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
পাবনায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 December, 2020, 8:37 PM

পাবনায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা

পাবনায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা

পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় চাঁদা আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ চলাকালে গুলি ও ছুরিকাঘাতে বকুল শেখ (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরও ১০ ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

পাবনা সদর থানার ওসি মোহাম্মদ নাছিম আহম্মেদ জানান, শহরের অনন্ত বাজার এলাকার টেম্পু ও সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা আদায়কে কেন্দ্র করে মোখলেছ প্রামাণিক গ্রুপ এবং বকুল শেখ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোখলেছ প্রামাণিক গ্রুপকে চাঁদা আদায় করতে বাধা দেয় বকুল মেম্বারের নেতৃত্বে একদল যুবক। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মোখলেছ প্রামাণিকের লোকজন গুলি করলে ও ধারালো অস্ত্র দিয়ে কোপালে বকুল শেখ ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, সংঘর্ষে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status