ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
জেল থেকে ছাড়া পেয়েই নাচ, রোষের মুখে ভারতী-হর্ষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 1:12 PM

জেল থেকে ছাড়া পেয়েই নাচ, রোষের মুখে ভারতী-হর্ষ

জেল থেকে ছাড়া পেয়েই নাচ, রোষের মুখে ভারতী-হর্ষ

মাদক যোগ থাকায় গ্রেপ্তার হয়েছিলেন টেলিভিশনের কৌতুক শিল্পী ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়া। তবে কিছুদিনের মধ্যেই জামিন পান তারা। তবে এই ঘটনার কয়েকদিনের মধ্যে ফের বিতর্কে জড়ালেন ভারতী ও হর্ষ। সম্প্রতি বিয়ে করেছেন গায়ক আদিত্য নারায়ন। সেই বিয়েতে নাচার জন্য নেটিজেনদের কটাক্ষের মুখে কৌতুক শিল্পী।

বহুদিনের বান্ধবী শ্বেতা আগারওয়ালকে বিয়ে করেছেন আদিত্য নারায়ন। সেই বিয়ের পার্টিতে হাজির হন ভারতী ও হর্ষ। সেই বিয়ের পার্টিতে তাদের আনন্দে নাচানাচি করতেও দেখা যায়। সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এতেই যত রাগ নেটিজেনদের।



কিছুদিন আগেই যারা মাদক যোগে গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিলেন তারা এভাবে নাচছেন দেখে চটেছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, “কিছুদিন আগে গ্রেপ্তার হয়েও কিভাবে নির্লজ্জের মতো সবার সামনে এভাবে নাচতে পারেন!” তবে এসব নিন্দার দিকে কান দিচ্ছেন না ভারতী ও হর্ষ।

তাদের অনুরাগীদের অবশ্য দাবি, “মাদক যোগে গ্রেপ্তার হওয়ার পর তা বিচার করার জন্য রয়েছে আইন-আদালত। তার বাইরে ব্যক্তিগত জীবনে তারা কে কি করবে সে বিষয়ে মাথা ঘামানোর আমরা কে?” এদিন ভারতীকে একটি ধবধবে সাদা রঙের গাউন পরতে দেখা যায়। অন্যদিকে হর্ষের পড়নে ছিলো নীল রঙের ব্লেজার।

প্রসঙ্গত, ২৩ নভেম্বর মুম্বাইয়ের নিম্ন আদালত থেকে জামিন পান টেলিভিশন কৌতুক অভিনেতা ভারতী সিংহ এবং তার অভিনেতা তথা স্ক্রিপ্ট লেখক স্বামী হর্ষ লিম্বাচিয়া। ভারতী এবং হর্ষের বাড়ি ও প্রোডাকশন অফিস থেকে প্রায় ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধারের পরে তাদের গ্রেপ্তার করেছিলো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুর (এনসিবি)।

ওই দিনই তাদের আদালতে তোলা হলে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এর মধ্যেই তাদের জামিনের আবেদন করেন ভারতীদের আইনজীবী। সেই আবেদনের শুনানিতেই জামিন দেওয়া হয় তাদের।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status