ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
খতনার অনুষ্ঠানে নাচতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 1:20 PM

খতনার অনুষ্ঠানে নাচতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

খতনার অনুষ্ঠানে নাচতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সুন্নতে খতনার অনুষ্ঠানে নাচ করতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নৃত্যশিল্পী। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার ডালডা কলোনির আহসান উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ফজলে রাব্বি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ফজলে রাব্বি গোপালগঞ্জের শশাবাড়ীয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি কলোনির আহসান উল্লাহর বাড়ির ভাড়াটিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

তিনি মামলার বরাত দিয়ে বলেন, ‘ধর্ষণের শিকার তরুণী একটি গার্মেন্টসে চাকরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নাচ করেন। বৃহস্পতিবার রাতে শরীফ নামে এক ড্যান্স মাস্টারের সঙ্গে দুই বান্ধবী পূর্ব ধর্মগঞ্জ এলাকার ডালডা কলোনির রাসেলের বাড়িতে একটি সুন্নতে খতনার অনুষ্ঠানে নাচ করতে যান।’

ওসি আরও জানান, রাত সাড়ে ১২টায় ফজলে রাব্বি কৌশলে দুই বান্ধবীর মধ্যে একজনকে পাশের আহসান উল্লাহর বাড়িতে একটি রুমে নিয়ে যান। সেখানে প্রথমে ফজলে রাব্বি পরে আহসান উল্লাহর ছেলে কামরুল ইসলাম (২৩) তাকে ধর্ষণ করেন। এ সময় আরেক বান্ধবী ৯৯৯ নম্বরে ফোন করে থানায় অভিযোগ করেন। এতে তাৎক্ষণিক পুলিশ গিয়ে ফজলে রাব্বিকে গ্রেফতার করতে পারলেও পালিয়ে যান কামরুল ইসলাম। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status