ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
টাইমের বর্ষসেরা শিশু গীতাঞ্জলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 11:16 AM

টাইমের বর্ষসেরা শিশু গীতাঞ্জলি

টাইমের বর্ষসেরা শিশু গীতাঞ্জলি

প্রথমবারের মতো ‘বর্ষসেরা শিশুর’ তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম। আর এতেই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান গীতাঞ্জলি রাও সেরা নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার তাকে ‘কিড অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয়।

পাঁচ হাজারের বেশি আমেরিকানের মধ্য থেকে বিজ্ঞান ও শিল্পসহ নানাক্ষেত্রে অবদানের ভিত্তিতে ৮ থেকে ১৬ বছর বয়সী পাঁচ শিশুকে চূড়ান্তভাবে এর জন্য বাছাই করা হয়।

গীতাঞ্জলি উদ্ভাবিত নতুন প্রযুক্তির মধ্যে দূষিত পানি শনাক্ত করতে পারে এমন প্রযুক্তি ছাড়াও সাইবার বুলিং শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এমন একটি অ্যাপ এবং ক্রোম এক্সটেনশানও রয়েছে।

টাইম ম্যাগাজিনের প্রোফাইলের জন্য গীতাঞ্জলি রাওয়ের সাক্ষাৎকার নেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সাক্ষাৎকারে গীতাঞ্জলি জানায়, প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করবেন না। বরং, আপনি এমন বিষয়ে মনোযোগ দিন যা আপনাকে অনুপ্রাণিত বা উৎসাহিত করে। কোনো একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করুন, গবেষণা করুন এবং সেটির বিষয়ে কথা বলুন।

বিশ্বের নানান সমস্যা সমাধানে নতুন নতুন চিন্তা করে এমন স্বপ্নবাজ মানুষদের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারবেন বলে বর্ষসেরা শিশুর খেতাব জয়ের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করে গীতাঞ্জলি রাও।

কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারের ১৫ বছরের বিজ্ঞানী ও উদ্ভাবক গীতাঞ্জলি দ্রুত ও কম খরচে সীসা-দূষিত পানি শনাক্তের যন্ত্র আবিষ্কার করে ১১ বছর বয়সেই ‘আমেরিকার শীর্ষ তরুণ বিজ্ঞানীর’ খেতাব জিতেছিল। এছাড়া, গত বছর ফোর্বসের অনূর্ধ্ব ত্রিশ বছর বয়সীদের তালিকাতেও স্থান পেয়েছিল গীতাঞ্জলি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status