ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
বাস-অটোরিকশার সংঘর্ষ : একই পরিবারের ৬ জনসহ নিহত ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 9:49 PM

বাস-অটোরিকশার সংঘর্ষ : একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

বাস-অটোরিকশার সংঘর্ষ : একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ, দু'জন নারী ও একটি শিশু রয়েছে। তারা হলেন একই পরিবারের হরেকৃষ্ণ বাদ্যকার (৫৫), তার ছেলে গোবিন্দ বাদ্যকার (২৮), গোবিন্দর স্ত্রী ববিতা বাদ্যকার (২৫), মেয়ে রাধে বাদ্যকার (৪), চাচি খুশি বাদ্যকার (৫২) ও চাচাতো ভাই রাম প্রসাদ বাদ্যকার (৩০)। এছাড়া অটোচালক জামাল শেখ (৩০)।

নিহত সবার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা গ্রামের বাসিন্দা। দৌলতপুর থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হরেকৃষ্ণ বাদ্যকার সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া করে দৌলতপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। উপজেলার মূলকান্দি এলাকায় যেয়ে বাসের সাথে ওই দুর্ঘটনা ঘটে।

ওসি রেজাউল করিম জানান, দৌলতপুরে সিএনজিচালিত একটি অটোরিকশাকে অপরদিক থেকে আসা একটি বাস সামনে থেকে ধাক্কা দিলে অটোতে থাকা একই পরিবারের ছয়জন ও অটোচালক নিহত হন।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status