ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
সাতক্ষীরায় পরকীয়ার ফাঁদে ফেলে গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 9:39 PM

সাতক্ষীরায় পরকীয়ার ফাঁদে ফেলে গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় পরকীয়ার ফাঁদে ফেলে গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১

সাতক্ষীরার দেবহাটায় পরকীয়ার ফাঁদে ফেলে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার সখিপুর মোড় থেকে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্ত নওয়াব আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নওয়াব আলী উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের বাসিন্দা।

ওই নারীর দাবি, দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেইল করে পরকীয়ার ফাঁদে ফেলে ধর্ষণ করে আসছিলেন নওয়াব আলী। গতকাল বৃহস্পতিবার ফের তাঁকে ধর্ষণ করলে বিষয়টি তিনি পরিবারকে জানান। পরে পরিবারের সহযোগিতায় ওই দিন বিকেলে দেবহাটা থানায় নওয়াব আলীর বিরুদ্ধে মামলা করেন তিনি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এই মধ্যে অভিযুক্ত নওয়াব আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একইসঙ্গে নির্যাতিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status