ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
নেপালের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 4 December, 2020, 10:04 PM

নেপালের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নেপালের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী ওই দেশের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নেপালের প্রেসিডেন্ট ভবনে পরিচয়পত্র পেশের পর বাংলাদেশের রাষ্ট্রদূত নেপালের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ শুভেচ্ছা জানান বিদ্যা দেবী ভাণ্ডারিকে।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে নেপালের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ সহযোগিতা, কানেক্টিভিটিসহ অনেক সহযোগিতার ক্ষেত্র আছে। আশা করি উভয়ের জন্য সুবিধাজনক ক্ষেত্রগুলো অর্জনে দুই দেশ সমর্থ হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status