ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
সারাদিনে সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 9:06 PM
সর্বশেষ আপডেট: Friday, 4 December, 2020, 9:19 PM

সারাদিনে সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

সারাদিনে সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে ছয় জন, মানিকগঞ্জের দৌলতপুরে সাতজন, মাগুরায় তিনজন, নাটোর, ভোলা, ফরিদপুর এবং ঢাকার মতিঝিল ও যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন করে মারা গেছেন।

নতুন সময় পাঠকদের জন্য প্রতিনিধিদের পাঠানো তথ্য উপস্থাপন করা হলো

টাঙ্গাইল : শুক্রবার সকালেই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইচাইল এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ছয়জন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার ইচাইল এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

মানিকগঞ্জ : দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরের মুলকান্দিতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন সাতজন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মানিকগঞ্জের দৌলতপুরের মুলাকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত সাত জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন অটোরিকশার চালক বলে জানা গেছে।

ঢাকা : সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মানিকদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ইফতিখার ইফতি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত বড়ুয়া (১৮) নামে আরেক শিক্ষার্থী। অপরদিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নুর সাহিবা আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো চারজন আহত হয়েছেন।

নাটোর : সকালে নাটোরের সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. আলাল ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির পরিদর্শক মো. রেজওয়ানুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি ফিরছিলেন আলাল ফকির। পথে হয়বতপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

নরসিংদী : দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার জামতলা এলাকায় পিকআপভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ভোলা : দুপুরে ভোলায় ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ট্রলির ধাক্কায় নিজাম উদ্দিন মিরন (৪৫) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা : মাগুরার ঠাকুরবাড়ী এলাকায় সবজির ট্রাকের ধাক্কায় দুই গৃহবধূ ও রাজাপুরে ইজিবাইকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী (পল্লী চিকিৎসক) নিহত হয়েছেন।

সায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ী এলাকায় একটি সবজি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই গৃহবধূকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বর্ণলতা নামের এক নারী নিহত হন।

যশোর : ট্রেনের ধাক্কায় যশোর শহরতলীর খোলাডাঙ্গার একটি ক্রসিংয়ে আব্দুর রহমান (৪৫) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি টাইলস ব্যবাসায়ী। যশোর শহরের ভোলাট্যাংক রোডে এসএ টেডার্স নামে তার দোকান রয়েছে।

আজ শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটে পরে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

রেল পুলিশের উপপরিদর্শক তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার মণ্ডলগাতি গ্রামের বাড়ি থেকে ব্যবসায়ী আব্দুর রহমান যশোর শহরে আসছিলেন। পথিমধ্যে খোলাডাঙ্গার ধোপাখোলা নামক স্থানে অবৈধ ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে কুড়িগ্রামের চিলিহাটিগামী রকেট ট্রেনের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status