ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
সেলফি তুলতে গিয়ে ভাইয়ের, বাঁচাতে গিয়ে বোনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 9:14 PM

সেলফি তুলতে গিয়ে ভাইয়ের, বাঁচাতে গিয়ে বোনের মৃত্যু

সেলফি তুলতে গিয়ে ভাইয়ের, বাঁচাতে গিয়ে বোনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) নামের দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কে রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাইবোন মোহাম্মদ নুরুল মোস্তফার সন্তান। তাঁর বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায়। চাকুরীর সুবাদে দীর্ঘ ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছে।

ওই এলাকার বাসিন্দা মো. শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার বিকেলে মোস্তফার স্ত্রী ছেলে মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রেললাইনে ছবি তুলছিলো মালেক। সে শ্রবণ প্রতিবন্ধি ছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়াও প্রাণ হারান। ঘটনাস্থলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালেক প্যারাগন ফিড মিলে চাকুরী করতেন। ভাই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে ওই বাড়িতে ছুটে গেছি। মালেক, খালেক দুই ভাই তারা সব সময় যে কোন কাজে এগিয়ে আসতো। আজ মালেক মারা যাওয়ায় খুব কষ্ট লাগছে। ভাইবোনের লাশ গ্রামের বাড়ি চাঁদপুর নেয়ার ব্যবস্থা করেছি।

চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) পুলিশের ওসি কামরুল হাসান বলেন, মিরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজন মারা যাওয়ার খবর শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status