ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
মানিকগঞ্জের সড়কে দুর্ঘটনায় নিহত ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 9:03 PM

মানিকগঞ্জের সড়কে দুর্ঘটনায় নিহত ৭

মানিকগঞ্জের সড়কে দুর্ঘটনায় নিহত ৭

মানিকগঞ্জের দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ মোট সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

জানা গেছে, নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন সদস্য রয়েছেন। অন্যজন অটোরিকশার চালক। নিহতদের মধ্যে একজন শিশু ও দুজন নারী রয়েছেন।  আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শুক্রবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তারা দৌলতপুর থকে মানিকগঞ্জ যাচ্ছিলেন। বেলা পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই সাতজন নিহত হন।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status