ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার সিলেটে ৮ ঘণ্টা গ্যাস-বিদ্যুৎ বন্ধ থাকবে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 November, 2020, 7:43 PM

বৃহস্পতিবার সিলেটে ৮ ঘণ্টা গ্যাস-বিদ্যুৎ বন্ধ থাকবে

বৃহস্পতিবার সিলেটে ৮ ঘণ্টা গ্যাস-বিদ্যুৎ বন্ধ থাকবে

সিলেট নগরীতে আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) টানা ৮ ঘণ্টা গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শহরতলির খাদিমনগরস্থ ডিআরএস-এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা দক্ষিণ সুরমা ছাড়া সিলেট মহানগরীর সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে হলা হয়েছে, কারিগরি কারণে সিলেটে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এই ৮ ঘণ্টা সময়ের কম-বেশি হতেও পারে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (বিউবো) সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের ৩৩ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং ৩৩ কেভি ফিডারের Right Of Way বরাবর গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে, শাহজালাল উপশহর, তেররতন, সাদাটিকর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, লাকড়ীপাড়া, সবুজবাগ, হাতিবাগ, রাজপাড়া, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া বালুচর, এমসি কলেজ রোড, মিতালী টিলা, আল-ইছলাহ আবাসিক এলাকা।  

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status