ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সম্মাননা পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রধান আনোয়ার হাবিব কাজল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 November, 2020, 5:21 PM

সম্মাননা পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রধান আনোয়ার হাবিব কাজল

সম্মাননা পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রধান আনোয়ার হাবিব কাজল

চাঁদপুর জেলার পাঠক প্রিয় দৈনিক চাঁদপুর প্রতিদিনের  লেখক ও গুনীজন সম্মাননা  পেলেন  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ  আনোয়ার হাবিব কাজল।

গতকাল ২৮ নভেম্বর ২০২০ দৈনিক চাঁদপুর প্রতিদিনের এক দশক পূর্তি  অনুষ্ঠানে এ সম্মানণা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান ভার্চুয়ালি যোগদেন  শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট চিকিৎসক ডাঃঃ জে আর ওয়াদুদ টিপু এবং চাঁদপুর পৌরসভার নবনবর্িাচিত মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল। দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ৮ কৃতি সন্তানকে সম্মাননা প্রদান করা হয়।

আনোয়ার হাবিব কাজল ১৯৯৬ সালে বে´িমকো গ্রুপের প্রকাশনা বেক্সিবার্তা এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে দেশের প্রথম ডিজিটাল ম্যাগাজিন ‘ডিজি বাংলা’র (ডিজিটাল বাংলাদেশ) ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে ড্যাফোডিল মাল্টিমিডিয়ায় যোগ দেন। পরবর্তীতে ২০০৭ সালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে সমন্বয়ক হিসেবে যোগ দান করেন। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল   ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আনোয়ার হাবিব কাজল, বাংলাদেশ জনসংযোগ সমিতি,  বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (যুগ্ম সাধারন সম্পাদক) ও চাঁদপুর প্রেস ক্লাবের একজন সম্মানিত সদস্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status