ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভারতে ইনস্টাগ্রামে মেসেজ লিখে কিশোরীর আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 9:59 AM

ভারতে ইনস্টাগ্রামে মেসেজ লিখে কিশোরীর আত্মহত্যা

ভারতে ইনস্টাগ্রামে মেসেজ লিখে কিশোরীর আত্মহত্যা

ভারতে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।  রোববার সকালে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়।  পশ্চিমবঙ্গের ফলতা থানা এলাকার ঘোল রাজারামপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোরী প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ আরও জানায়, বজবজে তার মামারবাড়ি এলাকার একটি ছেলের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। তিন বছর ধরে সেই সম্পর্ক চলছিল।

সম্প্রতি সম্পর্কের কথা কিশোরীর বাবা-মা জানতে পেরে তারা আপত্তি জানান। এ নিয়ে বেশ বিচলিত ছিল ওই কিশোরী।

গত শনিবার ছেলেটির সঙ্গে যোগাযোগ করে মেয়েটি। তার মায়ের মোবাইল থেকে ইনস্টাগ্রামে মেসেজ করে সে লেখে, ‘আমার দিদার ব্যবস্থা
করছি। তুই চিন্তা করিস না আর। আমার দিদাকে কী করতে পারি তুই দেখে নে।’

এরপরই রোববার সকালে ঘর থেকে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে পুলিশ।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status