ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহের ফুলপুরে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতের ২২ জনকে জরিমানা
তাপস কর
প্রকাশ: Thursday, 26 November, 2020, 9:51 PM

ময়মনসিংহের ফুলপুরে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতের ২২ জনকে জরিমানা

ময়মনসিংহের ফুলপুরে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতের ২২ জনকে জরিমানা

ময়মনসিংহের ফুলপুরে মাস্ক না পড়ায় ভ্রাম‍্যমান আদালত বাইশ জনকে আটক করে জরিমানা আদায় করেছে এই আদালত। উপজেলা সদরে বাসষ্ট্যান্ড ও আমুয়াকান্দা এলাকায় অভিযান চালনো হয়। এসময় মাস্ক পড়া নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচারণাও চালানো হয়েছে।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধির ২৬৯ হামদর্দ এর ডাঃ আব্দুল মোত্তালিবকে ৫ হাজারসহ মোট ২২ জনকে ১৫ হাজার ৯০০শত টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।

এসময় সহযোগিতা করেন ফুলপুর থানার এস আই জাহিদ, যুব রেড ক্রিসেন্টের ফুলপুর প্রধান তাসফিক হক নাফিওসহ স্বেচ্ছাসেবক ও পুলিশ ফোর্স।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। জনসম্পৃক্ততাই পারে প্রশাসনের এ নির্দেশ গুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে এবং সর্বস্থরের জনসাধারনকে মাক্স না পড়ে যেন বেড় না হয় এব‍্যাপারে সতর্ক করা হয়।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status