ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফুটবল কিংবদন্তির সম্মানে ঢাকায় এক মিনিট নীরবতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 7:35 PM

ফুটবল কিংবদন্তির সম্মানে ঢাকায় এক মিনিট নীরবতা

ফুটবল কিংবদন্তির সম্মানে ঢাকায় এক মিনিট নীরবতা

ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমেছে।

আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলোয়াড়রা।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সাকিব-মাহমুদউল্লাহদের খুলনার মুখোমুখি হয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী। এ ম্যাচে খুলনার বিপক্ষে ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটের সহজ জয় পায় রাজশাহী।

দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ঢাকার মুখোমুখি হবে মোস্তাফিজের নেতৃত্বাধীন চট্টগ্রাম। রাজশাহী-খুলনার ম্যাচ শেষ হওয়ার পর ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ম্যারাডোনার সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status