ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
তেলের লরিতে কাঠ পাচার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 3:28 PM

তেলের লরিতে কাঠ পাচার

তেলের লরিতে কাঠ পাচার

রাঙ্গামাটিতে অভিনব পদ্ধতিতে তেলের লরিতে করে কাঠ পাচারের সময় কাঠসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়।

আটকের নাম আব্দুর শুক্কুর। তিনি ওই লরির চালক। পরে বন বিভাগের কাছে গাড়ি, কাঠ ও চালককে হস্তান্তর করে যৌথ বাহিনী।

বন বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে তেলের গাড়িতে করে গোদা ও চাপালিশ কাঠ পাচারের চেষ্টা করা হচ্ছিল। পরে মানিকছড়ি চেকপোস্টে যৌথবাহিনী গাড়ি চেক করে ৩০০ ঘনফুট কাঠ উদ্ধার করে।

বন বিভাগ আরও জানায়, এসব কাঠের বাজারমূল্য চার লাখ টাকা। আটক চালক কাঠ পাচারের সঙ্গে জড়িতদের নাম বলেছেন। তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুর জামান শাহ বলেন, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status