ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ১৩৪তম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 12:33 PM

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ১৩৪তম

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ১৩৪তম

এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তালিকাটিতে ১৩৪তম অবস্থানে রয়েছে ঢাবি এবং ১৯৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বুধবার যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তালিকার প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।

কিউএস-এর করা এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের মোট ১১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে সবার শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান ছিল ১৩৫তম। সেই হিসাবে বিশ্ববিদ্যালয়টি আরো এক ধাপ উপরে উঠেছে।

তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (২২৮ তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১-৮০ তম), ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (৩৫০-৪০০ তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৪০১-৪৫০ তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট (৪৫১-৫০০ তম), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৫৫১-৬০০ তম)।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status