ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
টানা চার জয়ে শেষ ষোলোয় ম্যানসিটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 10:16 AM

টানা চার জয়ে শেষ ষোলোয় ম্যানসিটি

টানা চার জয়ে শেষ ষোলোয় ম্যানসিটি

টানা ৪ ম্যাচে জয় পেয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ষোলোয় উঠেছে ম্যানচেস্টার সিটি। ফিলিপ ফাইডেনের একমাত্র গোলে অলিম্পিয়াকোসকে ১-০ তে হারিয়েছে সিটি।

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা বজায় ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। অলিম্পিয়াকোসকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের শেষ ষোলোয় উঠেছে পেপ গার্দিওলার দল। এদিকে, ইনজুরি থেকে সেরে মাঠে ফিরেছেন সার্জিও আগুয়েরো।

'সি' গ্রুপের ম্যাচটির শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখেই খেলে সিটি। কিন্তু সে অনুযায়ী গোলের দেখা পায়নি তারা। ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিংয়ের অ্যাসিস্ট থেকে ফিলিপ ফাইডেনের করা গোলে ১-০ ব্যবধানে জয় মাঠ ছাড়ে সিটিজেন।

অলিম্পিয়াকোসকে হারিয়ে টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে অলিম্পিয়াকোস।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status