ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মুজিববর্ষ উপলক্ষে নাইজেরিয়াকে পিপিই দিলো বাংলাদেশ হাইকমিশনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 5:03 PM

মুজিববর্ষ উপলক্ষে নাইজেরিয়াকে পিপিই দিলো বাংলাদেশ হাইকমিশনার

মুজিববর্ষ উপলক্ষে নাইজেরিয়াকে পিপিই দিলো বাংলাদেশ হাইকমিশনার

ʽমুজিববর্ষ’ উপলক্ষে দুই দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এবং অংশ হিসেবে নাইজেরিয়াকে পিপিই দিলো বাংলাদেশ হাইকমিশনার মো: শামীম আহসান।

সোমবার নাইজেরিয়া ফেডারেল সরকারের সচিব এবং কোভিড-১৯ বিষয়ক প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের সভাপতি বস মোস্তাফাকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) হস্তান্তর করেন নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনার।

এ সময় নাইজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রী ওসাগি এমানুয়েল এহানিরে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এডেলেকে অলুরুন্নিম্বে মামোরা, মন্ত্রণালয়ের সচিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাই কমিশনার তার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্কের ওপর আলোকপাত করতে গিয়ে উল্লেখ করেন যে দুদেশ অন্যান্যদের সঙ্গে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করছে যা তাদেরকে ঘনিষ্ঠতর করেছে। হাইকমিশন কর্তৃক বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের সময়ে প্রতীকী নিদর্শন স্বরূপ পিপিই হস্তান্তর করতে পারায় আহসান বিশেষ সন্তোষ প্রকাশ করেন।

বস মোস্তাফা বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশের আন্তরিক উপহার স্বরূপ পিপিই হস্তান্তর বন্ধুপ্রতিম দুইদেশের বিদ্যমান সম্পর্ককে ভবিষ্যতে গভীরতর করবে।

বাংলাদেশের অন্যতম প্রধান ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর পিপিই সামগ্রীতে সু-কভার, ফেইস মাস্ক, গ্লাভস ইত্যাদি রয়েছে। মিশনের প্রথম সচিব বিদোষ চন্দ্র বর্মণ এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status