ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বার্সার সবার সমস্যা হয়ে দাঁড়ানোয় ক্লান্ত মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 4:56 PM

বার্সার সবার সমস্যা হয়ে দাঁড়ানোয় ক্লান্ত মেসি

বার্সার সবার সমস্যা হয়ে দাঁড়ানোয় ক্লান্ত মেসি

আর্জেন্টিনা থেকে বার্সেলোনা বিমানবন্দরে নামার পর লিওনেল মেসিকে ঘিরে ধরেছিলেন সংবাদকর্মীরা। বাধ্য হয়ে কথা বললেন কাতালান ক্লাবের অধিনায়ক। বিমানে ১৫ ঘণ্টার লম্বা ভ্রমণ শেষে ক্লান্ত মেসি করে বসলেন বিস্ফোরক মন্তব্য। ন্যু ক্যাম্পে আতোঁয়ান গ্রিজমানের অসুখী হওয়ার জন্য তাকে যেভাবে দায়ী করা হচ্ছে, তার জবাব দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বার্সেলোনার সব সমস্যার মূল কারণ হিসেবে গ্রিজমানের চাচা এমানুয়েল লোপেস তাকে দোষারোপ করার পর মেসি জানালেন, সবার সমস্যার দায় নিতে নিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আরও বিরক্ত হয়েছেন আরেকটি কারণে। আন্তর্জাতিক বিরতি শেষে স্পেনে ফিরে বিমানবন্দরে ট্যাক্স ইন্সপেক্টরের মুখোমুখি হতে হয়েছে তাকে।

মেসির উদ্ধৃতি দিয়ে জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট গোল ডটকম লিখেছে, ‘সবসময় ক্লাবের প্রত্যেকের সমস্যা হয়ে দাঁড়ানোয় আমি ক্লান্ত। ১৫ ঘণ্টার ফ্লাইট শেষে আমি এখানে এলাম। আসার পর পর একজন ট্যাক্স এজেন্টের মুখোমুখি হতে হলো, কী অদ্ভুত!’

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস বলছে, মেসির এই মন্তব্যে তৃপ্তির ঢেকুর তুলতে পারে ম্যানচেস্টার সিটি। জানুয়ারির দলবদলের বাজারে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করতে চায় প্রিমিয়ার লিগ ক্লাবটি। বিমানবন্দরে তার ক্ষুব্ধ বক্তব্যের পর বোঝাই যাচ্ছে যে বার্সেলোনাকে বিদায়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেও ক্লাবটিতে খুব একটা সুখে নেই তিনি। তাতে মেসিকে সিটিতে নিয়ে আসা বেশ সহজই হবে ইংলিশ জায়ান্টদের জন্য।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status