ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে পোশাক কারখানা করবে জার্মান কোম্পানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 4:22 PM

বাংলাদেশে পোশাক কারখানা করবে জার্মান কোম্পানি

বাংলাদেশে পোশাক কারখানা করবে জার্মান কোম্পানি

জার্মান কোম্পানি ইউবিএফ ব্রাইডালকে আদমজি ইপিজেডে পোশাক কারখানা স্থাপনে অনুমতি দিয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)।

বুধবার এ বিষয়ে জার্মানির বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বেপজার সঙ্গে ইউবিএফ ব্রাইডালের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কোম্পানিটি বাংলাদেশে প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং তাদের অন্যতম সব কারখানা পোল্যান্ড থেকে বাংলাদেশে স্থানান্তর করবে। এই কোম্পানি বিয়ের পোশাক তৈরির পাশাপাশি ইউরোপীয় ও ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাজারের জন্য ২৭টি ব্রাইডাল আইটেমও তৈরি করবে।

চুক্তি স্বাক্ষরে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বার্তসজ ভোদস্কি ও এমডি অ্যাড্রিয়ান গাজাক উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশারফ হোসেন এনডিসি ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।

বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হন মো. মাহমুদুল হোসেন খান (মেম্বার ইনভেস্টমেস্ট প্রমোশন) ও বেপজার জিএম তানভীর হোসেন।
রাষ্ট্রদূত মো. মোশারফ হোসেন বিনিয়োগকারীদের অভিনন্দন জানিয়ে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। বর্তমানে পোল্যান্ডে প্রতিষ্ঠানটির যে চারটি কারখানা রয়েছে তা পর্যায়ক্রমে বাংলাদেশে স্থানান্তরিত হবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষরের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

মো. মাহমুদুল হোসেন খান বিনিয়োগকারীদের বাংলাদেশের পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বাংলাদেশ দূতাবাসকে এই অনুষ্ঠান আয়োজনে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status