ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আলী যাকেরের অবস্থা স্বাভাবিক, বাড়ি ফিরতে পারেন রোববার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 4:19 PM

আলী যাকেরের অবস্থা স্বাভাবিক, বাড়ি ফিরতে পারেন রোববার

আলী যাকেরের অবস্থা স্বাভাবিক, বাড়ি ফিরতে পারেন রোববার

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকের। সম্প্রতি জানা যায়, বার্ধক্যজনিত নানা রোগের কারণে হাসপাতালে ভর্তি আছেন তিনি। গত রোববার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে তার।

তবে আগের থেকে আলী যাকেরের অবস্থা কিছুটা স্বাভাবিক। শিগগিরই তিনি বাড়ি ফিরতে পারবেন বলে জানালেন আলী যাকেরের ছেলে অভিনেতা ইরেশ যাকের।

ইরেশ যাকের জানান, বাবার একাধিক শারীরিক সমস্যা রয়েছে। বাবার হার্ট বিটস কমে গিয়েছিল। তবে হাসপাতালে চিকিৎসা শুরু করার পরে তার হার্টের অবস্থা এখন আগের চেয়ে ভালো। রোববার পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে বলে জানান ইরেশ যাকের। এরপরে অবস্থা একটু বালো হলে তাকে বাসায় নেয়া হবে বলে জানান তিনি।

বেশ কয়েক বছর ধরে ক্যানসারের আক্রান্ত বরেণ্য এই অভিনেতা। ক্যানসারের কারণে তাকে নিয়মিত থেরাপি নিতে হচ্ছে। করোনাকালে বেশিরভাগ সময়ই বাসায় সময় কাটাতেন আলী যাকের।

১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী যাকের। তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয়। একইসঙ্গে দেশীয় বিজ্ঞাপনশিল্পের একজন পুরোধা ব্যক্তিত্ব।

আলী যাকের বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির কর্ণধার। তার সহধর্মিনী সারা যাকেরও একজন অভিনেত্রী।

শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে।

এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক এবং মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status