ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাইডেনের নাতনি নওমির ‘মর্মস্পর্শী’ ছবি শেয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 7:41 PM

বাইডেনের নাতনি নওমির ‘মর্মস্পর্শী’ ছবি শেয়ার

বাইডেনের নাতনি নওমির ‘মর্মস্পর্শী’ ছবি শেয়ার

জো বাইডেনের নাতনি নতুন নির্বাচিত প্রেসিডেন্টের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, তাকে সবাই জড়িয়ে ধরছেন। তার নির্বাচনের জয়ের কথা বলার পরই তাকে জড়িয়ে ধরেন বলে এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

জো বাইডেনের নাতনি নাওমি বাইডেনের টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিটির পোস্টে লেখা ছিল শুধু তারিখ ‘১১.০৭.২০২০’। সিএনএনের মতে, বাইডেনের নাতি-নাতনিরাই বিজয়ের খবরটি প্রথম শোনান। পেনসিলভানিয়ায় জয়ের পরই তারা বিজয়ের খবর শোনান।

নানা হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়ায় জয়ের ফলে তার জয় নিশ্চিত হয়ে যায়। জীবনে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আসা রাজনীতির এই মানুষটি যেন তামাম দুনিয়ার রাজনীতির এক বিস্ময়।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করে নেওয়ার জন্য অপেক্ষা না করেই বিশ্ব নেতারা প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। সূত্র : নিউইয়র্ক পোস্ট।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status