ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে বাইডেনকে অভিনন্দন জানাবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 6:50 PM

যে কারণে বাইডেনকে অভিনন্দন জানাবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট

যে কারণে বাইডেনকে অভিনন্দন জানাবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনের জয় নিশ্চিত হয়ে গেছে। কানাডা, আয়ারল্যান্ড, ফ্রান্স, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন ডেমোক্রেট নেতা বাইডেন। তবে এখনই বাইডেনকে অভিনন্দন জানাতে চান না মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।

নির্বাচনের ফল এখনো মেনে নেননি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারচুপির অভিযোগ এনে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন। শনিবার তাই মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ না হলে বিজয়ী প্রার্থীকে তিনি অভিনন্দন জানাবেন না।

মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, আমি কাউকেই অভিনন্দন জানাতে পারি না। আমি নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই।

সূত্র জানিয়েছে, মেক্সিকোর সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে যুক্তরাষ্ট্রের। এদিকে হার নিশ্চিত হয়ে গেলেও আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বাইডেনকে অভিনন্দন জানিয়ে বিপাকে পড়তে চায় না মেক্সিকো।       
   
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status