ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সোমবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 6:28 PM

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সোমবার

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সোমবার

তিতাস গ্যাসের বিদ্যমান বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মণ্ডলপাড়া ব্রিজ পুনর্নির্মাণের লক্ষ্যে ব্রিজের অভ্যন্তরে তিতাস গ্যাসের বিদ্যমান বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আগামীকাল (সোমবার) সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা আর কে দাস রোড, বাবুরটিলা ব্রিজ থেকে পাইকপাড়া পর্যন্ত, শাহসুজা রোড, শীতলক্ষ্যা, নিতাইগঞ্জ, তিতুমীর রোড, সুলতান গিয়াস উদ্দিন রোড, গোগনগর, সৈয়দপুর ও তৎসংলগ্ন এলাকায় এবং ২ নম্বর রেলগেটের দক্ষিণ পার্শ্বের সমস্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status