ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিয়াল মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 1:01 PM

রিয়াল মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা

রিয়াল মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা

লা লিগার চলতি মৌসুমে শুরুটা ভালো না করলেও পরে ফর্মে ফিরে আসে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

একের পর এক ম্যাচ জয় করে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে রয়েছে দলটি।

এমন পরিস্থিতিতে বড় এক দুঃসংবাদ পেলেন জিনেদিনে জিদানের শিষ্যরা।  সর্বনাশা করোনায় আক্রান্ত হয়েছেন দলটির মিডফিল্ডার কাসেমিরো ও ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।

শনিবার এক বিবৃতিতে রিয়াদ মাদ্রিদের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বর্তমান চ্যাম্পিয়নরা জানান, পরবর্তী ম্যাচ সামনে রেখে শুক্রবার দলের সব সদস্যের করোনা টেস্ট করা হয়। ফলে কাসেমিরো ও হ্যাজার্ডের শরীরে পজিটিভ শনাক্ত হয়েছে। তবে দলের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের ফল নেগেটিভ এসেছে।

রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ শক্ত প্রতিদ্বন্দ্বী ভ্যালেন্সিয়ার বিপক্ষে।  বাংলাদেশ সময় রোববার রাতে এ খেলা অনুষ্ঠিত হবে। আর ম্যাচের আগেই এমন দুঃসংবাদ কোচ জিদানকে চিন্তায় ফেলেছে।
 
সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

তথ্যসূত্র: আল খালিজ টুডে, টুইটার
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status