ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরাজয়ের কয়েক মুহূর্ত পরেই নববধূর সঙ্গে ছবি তুললেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 12:39 PM

পরাজয়ের কয়েক মুহূর্ত পরেই নববধূর সঙ্গে ছবি তুললেন ট্রাম্প

পরাজয়ের কয়েক মুহূর্ত পরেই নববধূর সঙ্গে ছবি তুললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন জো বাইডেন। তবে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, নির্বাচন প্রক্রিয়া শেষ হতে এখনো ঢের দেরি। সোমবার তিনি আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। লড়াই ছাড়া তিনি যে ফল মেনে নেবেন না তা খুবই স্পষ্ট।

নির্বাচনে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে ভার্জিনিয়া গলফ খেলছিলেন ট্রাম্প। এরপর সেখানে এক নববধূর সঙ্গে ছবিও তুলেছেন তিনি। মাথার পরা টুপিতে লেখা ছিল তার নির্বাচনী স্লোগান 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন'। তবে নির্বাচন নিয়ে সেখানে কোনো মন্তব্য করেননি। ট্রাম্প ছবি তুলে চলে যাওয়ার সময় একজন বলেন, ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনি যা করেছেন সবকিছুর জন্য ধন্যবাদ।


পরে ঘুরে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, তোমরা তরুণ। জীবনটাকে সুন্দরভাবে কাটাবে, কেমন?

নববধূর সাথে ট্রাম্পের ছবি তোলার সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। কেউ ট্রাম্পের ভদ্রতার প্রশংসা করেছেন। কেউ আবার করছেন সমালোচনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status