ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিয়ানমারে চলছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 11:39 AM
সর্বশেষ আপডেট: Sunday, 8 November, 2020, 11:49 AM

মিয়ানমারে চলছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ

মিয়ানমারে চলছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ

দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় রবিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত।

৫০ বছরের সামরিক শাসনের পর এটি দেশটিতে দ্বিতীয় বারের মতো গণতান্ত্রিক নির্বাচন। এবারের নির্বাচনে ৯৩টি দল অংশ নিলেও, অং সান সু চি’র দল- এনএলডি এবং প্রধান বিরোধী- ইউএসডিপি সবচেয়ে জনপ্রিয়। ধারণা করা হচ্ছে, সেনা সমর্থন নিয়ে এবারও ভালো অবস্থানে আসবে সু চি’র দল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটা অনেকটাই নিয়মরক্ষার নির্বাচন হতে যাচ্ছে।
সোমবার এই নির্বাচনের ফল পাওয়া যেতে পারে। এমন সময় ভোট হচ্ছে যখন দেশটিতে করোনা মহামারির সংক্রমণ পুনরায় বাড়ছে।

এই নির্বাচনে ৩ কোটি ৭০ লাখ মানুষ ভোটা দেবেন। কিন্তু রাখাইন-শান-কাচিন-মন ও বাগো এলাকায় বাতিল করা হয়েছে ভোটগ্রহণ। এতে, ভোটাধিকার প্রয়োগ বঞ্চিত হচ্ছেন ১৫ লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status