ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সৌদি পাঠানোর প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 November, 2020, 9:57 AM

সৌদি পাঠানোর প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার

সৌদি পাঠানোর প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার

বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় তরুনীর মায়ের অভিযোগের ভিত্তিতে স্থানীয় দোগাছি ইউনিয়নের আব্দুল কুদ্দুস নামের ওই ইউপি সদস্যকে মধ্যরাতে গ্রেপ্তার করে র‌্যাব। আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় তরুনীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, একমাস আগে ওই তরুণীকে ভালো বেতনে সৌদি আরব পাঠানোর প্রলোভন দেখায় ইউপি সদস্য কুদ্দুস। তার প্রস্তাবে প্রলুব্ধ হয়ে তরুণী পাসপোর্ট করতে বুধবার বিকেলে স্থানীয় খঞ্জনপুরে কুদ্দুসের সাথে দেখা করে। এ সময় কুদ্দুস তার স্বজনের বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status