ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চোখের নিচে ফোলা ভাব দূর করার সহজ উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 11:46 PM

চোখের নিচে ফোলা ভাব দূর করার সহজ উপায়

চোখের নিচে ফোলা ভাব দূর করার সহজ উপায়

পাফি আইস বা চোখের নিচে ফোলাভাব নিয়ে অনেকেই চিন্তিত থাকেন! চোখের নিচের ফোলাভাব বয়স অনেকটাই বাড়িয়ে দেয়। তবে কি ব্যবহার করলে চোখের নিচের ফোলাভাব দূর হবে তা অনেকেরই অজানা।

যদিও বাজারচলতি অনেক প্রসাধনীই রয়েছে এই সমস্যার সমাধানে। তবে আদৌ কি সেসব চোখের ভোলাভাব দূর হয়? বরং এসব কেমিকেলযুক্ত প্রসাধনী ব্যবহারে ত্বকসহ চোখেরও ক্ষতি হতে পারে। তার চেয়ে বরং রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে দূর করুন চোখের নিচের ফোলাভাব-

লবণ পানি
চোখের নিচের ফোলাভাব দূর করতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম পানিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি কটন বা সুতি কাপড় দিয়ে ভিজিয়ে নিন। এরপর চোখের উপর দিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম
ডিমের সাদা অংশটি একটু বিট করে ফোম বানিয়ে নিন। এই ফোমটি দ্রুত করবেন যাতে ফোমটি ঠান্ডা থাকে। এরপর এটি চোখের পাশে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিটের মতো। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

দুধ
চোখের ফোলাভাব দূর হবে মাত্র দুই সপ্তাহ ট্রাই করে দেখুন অবশ্যই ফল পাবেন। ঘন দুধ চোখের চারপাশে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিটের মতো। তারপর ধুয়ে নিন। এতে চোখের পাশের কালো দাগ ও দূর হয়ে যাবে।

শশা
চোখের নিচের কালো দাগ দূর করার জন্য শসার রস অনেক উপকারী। ঠিক তেমনি চোখের ফোলাভাব দূর করতেও এটি কার্যকর। শসার এনজাইম ত্বকের ইনফ্লেমেশন কমিয়ে ত্বকের কালো দাগ ও ফোলা দূর করে থাকে। কয়েকটি শসার টুকরো ফ্রিজে ১০ মিনিটের জন্য রাখুন। এরপর টুকরোগুলো চোখের নিচে রাখুন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল ও বরফের টুকরো
চোখের ফোলাভাব দূর করতে এই দুটো জিনিস খুবই উপকারী। প্রথমে এক টুকরো বরফ নিয়ে চোখের নিচে হালকাভাবে পাঁচ মিনিটের মতো ম্যাসাজ করে নিন। এরপর অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।

দেখবেন এটি করলে আপনার চোখের নিচের ফোলাভাব তো দূর হবেই। এছাড়াও আপনাদের চোখের ক্লান্তি ভাব ও দূর হয়ে যাবে। সপ্তাহে দুই থেকে তিন দিন করলেই যথেষ্ট।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status