ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে সড়ক আলোকিতকরণ কাজের উদ্বোধন
মো: নুরে আলম শাহ
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 7:25 PM

ঠাকুরগাঁওয়ে  সড়ক আলোকিতকরণ কাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে সড়ক আলোকিতকরণ কাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক মহাসড়কের ডিভাইডারে ষ্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে আলোকিতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে সড়ক ও জনপথ ভবন চত্তরের সামনে ফলক উন্মোচন ও বাহারি বেলুন উড়িয়ে প্রকল্পের উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এ উপলক্ষে সড়ক ও জনপথ ভবন চত্তরে আয়োজিত আলোচনা সভায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজের সভাপতিত্বে বক্তব্য দেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, নেসকোর নির্বাহী প্রকৌশলী গোলাম সারওয়ার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মুজিববর্ষে পৌর বাসীকে আলোকিত সড়ক উপহার দিতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ প্রকল্প উদ্বোধনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের চলমান উন্নোয়ন কাজে নতুন মাত্রা যোগ হল। মুজিববর্ষে পৌরবাসীকে আলোকিত করতে পেরে আমি আনন্দিত। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমি কোন আপোষ করিনি এ বিষয়ে আমি নাছোড়বান্দা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেনদরবার করে এবং মাননীয় প্রধান মন্ত্রীর আনুকুল্যে পকল্পগুলো পাশ করেছি। যার সুফল ঠাকুরগাঁওবাসী  বর্তমানে পাচ্ছে ভবিষ্যতেও পাবে।

উল্লেখ্য,  ঠাকুরগাঁও আঞ্চলিক মহাসড়কের ডিভাইডারে স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে আলোকিতকরন প্রকল্পের আওতায় ৪ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ এর তত্তাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়।

সম্পাদনা: খালেদ সুজন




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status