ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির আহ্বায়ককে অভ্যর্থনা
নতুন প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 7:19 PM

রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির আহ্বায়ককে অভ্যর্থনা

রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির আহ্বায়ককে অভ্যর্থনা

রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির আহ্বায়ক নির্বাচিত হওয়াতে বাগমারার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির পক্ষে অভ্যর্থনা জানানো হয়েছে।

আজ বুধবার বিকেলে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে অভ্যর্থনা জানান। নেতৃবৃন্দ নব নির্বাচিত বিভাগীয় আহ্বায়কে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান এবং মতবিনিময় করেন। এসময় আহ্বায়ক মহিদুল হকও আগত নেতৃবৃন্দদের অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সর্বদা তাঁদের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শামীম মীর, সংগঠনের নেতা ইদ্রিস আলী, রইচ উদ্দিন, শাহিন আহমেদ, জাহাঙ্গীর আলম সাঁই, মকলেছুর রহমান, আফজাল হোসেন, আমজাদ হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ বিগত সময়ের ন্যায় মহিদুল হক তথা বিভাগীয় দলিল লেখক সমিতিকে সহযোগিতা করার অঙ্গীকার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status