ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এক পরিবারের ২০ মামলায় ছয় পরিবার দিশেহারা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 5:10 PM

এক পরিবারের ২০ মামলায় ছয় পরিবার দিশেহারা

এক পরিবারের ২০ মামলায় ছয় পরিবার দিশেহারা

নেত্রকোনার খালিয়াজুরীতে এক পরিবারের দায়ের করা ২০টি মামলায় দিশেহারা হয়ে পড়েছে ছয়টি পরিবার। মামলাগুলোকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। বুধবার (৪ নভেম্বর) দুপুরে খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।


সংবাদ সম্মেলনে খালিয়াজুরীর কৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের ছয়টি পরিবারের পক্ষ থেকে ১৩ জন স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন ওই গ্রামের ছামির আলীর ছেলে শাহজাহান মিয়া। এ সময় বক্তব্য দেন জামেনা খাতুন, আবু কালম, মদিনা বেগম ও জুয়েল মিয়া।

বক্তারা বলেন, প্রতিবেশী দেওয়ান আলীর পাঁচ ছেলে জমি দখলকে কেন্দ্র করে বিগত এক যুগে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় ও আদালতে লুট, মারামারি, নারী নির্যাতন, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত অর্ধশত মিথ্যা মামলা করেছেন। এসব মামলার মধ্যে কয়েকটি শেষ হলেও এখনও চলমান রয়েছে ২০টি মামলা।

উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক এ মামলাগুলোতে যাদেরকে আসামি করা হয়েছে তাদের বেশিরভাগই প্রায় দুই যুগ ধরে সেখানে থাকেন না। যারা এলাকায় আছেন তারা কেউই ওই সব অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও দাবি করেন বক্তারা।

খালিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, তিনি থানায় নতুন যোগদান করেছেন। এ বিষয়ে তিনি অবগত নন।

সম্পাদনা: খালেদ সুজন 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status