ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভোট গণনা বন্ধে আদালতে যাবেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 2:59 PM

ভোট গণনা বন্ধে আদালতে যাবেন ট্রাম্প

ভোট গণনা বন্ধে আদালতে যাবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফল ঘোষণার এখনও বাকি। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটের ফল এখনও হাতে আসেনি। এরইমধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একইসঙ্গে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন এই রিপাবলিকান প্রার্থী। ভোট গণনা বন্ধে তিনি আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।  খবর বিবিসি ও রয়টার্সের।

ভোট দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় মঙ্গলবার রাতে হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে বক্তৃতা শুরু করেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজেকে বিজয়ী দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম, সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি।'

এরপর কোন রকম প্রমাণ উপস্থাপন না করেই তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে।

এটি যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে প্রতারণা দাবি করে তিনি জানান, নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন।

আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব। এখন আমরা সব ভোট গণনা কার্যক্রম বন্ধ চাই। এটা খুবই দুঃখজনক একটি মুহূর্ত।'

ট্রাম্প বলেন, লাখ লাখ লোক আমাদের পক্ষে ভোট দিয়েছে। আমরা একটি বড় উদযাপনের জন্য প্রস্তুত ছিলাম। আমরা সবকিছুতেই জিতেছিলাম। সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি।

‘আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব, সব ভোট বন্ধ রাখতে চাই।

ট্রাম্প বলতে থাকেন, ‘আমরা সকাল চারটায় তাদের কোনো ব্যালট দেখাতে চাই না।

‘সুপ্রিম কোর্টে যাব’ বলতে ট্রাম্প আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সিএনবিসি নিউজ বলছে, এই কথার অর্থ এখনও পরিষ্কার নয়।

নিউইয়র্ক টাইমস লিখেছে, তিনি আসলে বাকি ভোট গণনা বন্ধ করতে চান।

ট্রাম্পের দাবি, ‘এখন অবধি যত দূর জানি, তাতে আমিই জিতেছি। তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট হতে ট্রাম্পের দরকার ৫৫ টি ইলেকটোরাল ভোট। আর বাইডেনের দরকার ৪৬ টি।
      
সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status