ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রণবীর নন, অন্য এক অভিনেতাকে চুম্বন করেই ঘুমোতে যেতেন দীপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 10:14 PM

রণবীর নন, অন্য এক অভিনেতাকে চুম্বন করেই ঘুমোতে যেতেন দীপিকা

রণবীর নন, অন্য এক অভিনেতাকে চুম্বন করেই ঘুমোতে যেতেন দীপিকা

বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলা হয় তাঁকে। পারিশ্রমিকের নিরিখে টক্কর দেন বি টাউনের তাবড় অভিনেতাদের। মাদক মামলায় এনসিবি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর পর তাঁর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়তে বলে অনেকে দাবি করেন। যদিও এখনও পর্যন্ত দীপিকার ভক্তকূল তাঁকে সমানভাবেই ভালবাসা দিচ্ছেন। বলিউডের এ হেন প্রথম সারির অভিনেত্রী কার প্রেমে মগ্ন ছিলেন জানেন!

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের আগে দীপিকার জীবনে একের পর এক ভালবাসা এসেছে। রণবীর কাপুর থেকে বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। দীপিকার জীবনে পরপর বেশ কয়েকজন এলেও লিওনার্দো দ্য ক্যাপ্রিয়োর প্রতি দীপ্পির ছিল অমোঘ টান। এমনকী,তাঁর ঘরের দেওয়ালে লিওনার্দোর বিভিন্ন পোস্টার ছিল এবং তিনি অভিনেতার ছবিতে চুম্বন করে তবেই ঘুমোতে যেতেন বলে এক সাক্ষাতকারে জানান দীপিকা পাড়ুকোন।

দীপিকার পাশাপাশি শ্রদ্ধা কাপুরের টান রয়েছে হৃত্বিক রোশনের উপর। কহো না প্যার হ্যায় মুক্তি পাওয়ার পর থেকেই শ্রদ্ধা হৃত্বিকে মগ্ন হয়ে যান বলে জানান। তাঁর ঘরে হৃত্বিকের বহু পোস্টার রয়েছে বলেও জানান শক্তি কাপুরের মেয়ে।

অন্যদিকে বি টাউনে পা রাখার পর প্রথমে সিদ্ধার্থ মালহোত্রা এবং পরে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ালেও, আলিয়ার পছন্দের মানুষ ছিলেন অন্য কেউ। একটি সাক্ষাতকারে আলিয়া দাবি করেন, শাহিদ কাপুরকে তিনি বেজায় পছন্দ করতেন এককালে। প্রসঙ্গত শানদার-এ পছন্দের অভিনেতা শাহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন আলিয়া।

অন্যদিকে আলিয়া যেমন শাহিদের ভক্ত ছিলেন তেমনি রণবীর কাপুর ছিলেন মাধুরী দীক্ষিতের ভক্ত। নিজের এক সাক্ষাতকারে এমনই একবার জানিয়েছিলেন রণবীর কাপুর।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status