ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাদেনের সাক্ষাৎকার নেয়া সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 1:19 PM

লাদেনের সাক্ষাৎকার নেয়া সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই

লাদেনের সাক্ষাৎকার নেয়া সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই

ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক আর নেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর দ্যা গার্ডিয়ানের। রবার্ট ফিস্ক সর্বশেষ দি ইন্ডিপেনডেন্ট পত্রিকায় কাজ করেছেন। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট করে আসছিলেন তিনি।

আইরিশ টাইমস জানিয়েছে, গত শুক্রবার বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর তাকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেইন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল; সেখানে তিনি মারা যান।



দীর্ঘ সাংবাদিকতায় তিনি লেবাননের গৃহযুদ্ধ, আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন, ইরানের বিপ্লব, সাদ্দামের কুয়েতে আগ্রাসন, বলকান সংঘাত ও আরব বসন্ত নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করেছেন। তিনি আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনেরও সাক্ষাৎকার নিয়েছেন।

৫ দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ব্রিটিশ সংবাদপত্রের বৈদেশিক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা করেছেন বলকান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধ নিয়ে।

ফিস্কের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগেন্স। ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাসহ দেশটির প্রায় সব গণমাধ্যম ফিস্কের মৃত্যুতে শোক জানিয়েছে।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status