সাংবাদিক সরোয়ারকে দ্রুত উদ্ধার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাংবাদিক নেতৃবৃন্দের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 November, 2020, 8:04 PM
সাংবাদিক সরোয়ারকে দ্রুত উদ্ধার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাংবাদিক নেতৃবৃন্দের
গত তিনদিন আগে নিখোঁজ হওয়া সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারের দাবিতে সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে আজ রোববার সকাল ১১টায় অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সহ চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
সময় সাংবাদিকরা প্রতিবাদে উত্তেজিত হয়ে পড়লে বিক্ষুব্ধ সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধারে পুলিশ সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছে আশা করি এ ব্যাপারে আমরা সফলতা পাব।
এর আগে অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন নিখোঁজ সাংবাদিককে দ্রুত উদ্ধার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সিইউজে সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজের চারদিন হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি যা অত্যন্ত দুঃখজনক।
তারা আরো বলেন একজন গণমাধ্যমকর্মী দিনে দুপুরে নিখোঁজ হয়ে যাওয়া এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অশনি সংকেত,
নেতৃবৃন্দরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হয়ে দ্রুত সময়ে তাকে উদ্ধার করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোছাইন, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক,চট্টগ্রাম সাংবাদিক ফোরামের রোটারিয়ান মোঃ ইমতিয়াজ আহমেদ এসিএ, আজকের সূর্যোদয়ের সহকারি সম্পাদক জোবায়ের সিদ্দিকী প্রমুখ।