ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইলিশ শিকারের দায়ে ১৩০ জেলের জেল-জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 October, 2020, 10:53 PM

ইলিশ শিকারের দায়ে ১৩০ জেলের জেল-জরিমানা

ইলিশ শিকারের দায়ে ১৩০ জেলের জেল-জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইলিশ মাছ শিকারের অপরাধে ১১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৬ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে এই দণ্ড দেন। এ সময় অভিযানে উদ্ধার ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং ৫০ কেজি ইলিশ এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে ১১ জনকে ১ মাস করে, ৩৪ জনকে ১০ দিন করে এবং ৬৯ জনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১৬ জেলেকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর লৌহজং অংশে ইলিশ শিকার করায় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও সহকারী কমিশনার (ভূমি) মু. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক সিরাজুল কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে দেশের নদী-সমুদ্রে গত ১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status