ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইরানে বিয়ে, ঘোরাঘুরি ও সভা নিষিদ্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 October, 2020, 10:45 PM

ইরানে বিয়ে, ঘোরাঘুরি ও সভা নিষিদ্ধ

ইরানে বিয়ে, ঘোরাঘুরি ও সভা নিষিদ্ধ

ইরানের রাজধানী তেহরানে পরবর্তী নির্দেশ না দেওয়া অনুযায়ী বিয়ে, ঘোরাঘুরি এবং সভা-সম্মেলন নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে করোনার তৃতীয় দফা ঢেউয়ের কারণে শনিবার এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার প্রেসিডেন্ট হাসান রুহানি নতুন করে করোনা নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। বুধবার থেকে দেশটির ৩১টি প্রদেশের ২৫টিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হবে।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের পুলিশ বিউটি সেলুন, চায়ের দোকান, সিনেমা হল, লাইব্রেরি ও জিমনেশিয়ামসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। অতি ঝুঁকিপূর্ণ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবে পুলিশ। কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

উপস্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ২৫টি প্রদেশের ৮৯ জেলায় নিষেধাজ্ঞা কার্যকর করে। এসব এলাকার স্কুল, বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি ও মসজিদ বন্ধ থাকবে।

গত ২৪ ঘণ্টায় ইরানে ৩৮৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৮৬৪ জন।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status