ধ্বংসস্তুপে ১৮ ঘণ্টা আটকে থাকার পর মা ও তিন সন্তান জীবিত উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 October, 2020, 10:39 PM
ধ্বংসস্তুপে ১৮ ঘণ্টা আটকে থাকার পর মা ও তিন সন্তান জীবিত উদ্ধার
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে ১৮ ঘণ্টা আটকে থাকার পর এক মা ও তার তিন সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার দেশটির বন্দর নগরী আজিয়ানের ইজমির শহরে এ ঘটনা ঘটেছে। চতুর্থ সন্তানকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।
শুক্রবার রাতে ইজমির শহরে ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আট শতাধিক মানুষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে আজিয়ানের অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। এ পর্যন্ত প্রায় ১০০ জন লোককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মুরাত কুরুম।
ইজমিরের কর্মকর্তারা জানিয়েছেন, আটটি ভবনে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে। আরো ৯টি ভবনে উদ্ধার কাজ চলছে।