যে হারে গরম পড়ছে, তাতে বাড়ি থেকে ভিডিও মিটিং চলার সময় কোনও পোশাক পরেই শান্তি মিলছে না! ফরমাল পোশাক যাঁদের পরতেই হয়, তাঁরাও ব্লেজার বা স্কার্ট-স্যুটের নাম শুনেই ঘামতে আরম্ভ করছেন। আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন, শাড়ি, বিশেষ করে আমাদের সবার আলমারিতেই ডাঁই হয়ে পড়ে থাকা হালকা হ্যান্ডলুমের শাড়ি এই গরমে কী দারুণ আরামদায়ক হতে পারে?
শাড়ি যাঁরা প্রায়ই পরেন এবং সুন্দরভাবে ক্যারি করতে পারেন, তাঁরা সবাই জানেন যে উলটোদিকে থাকা সবাই কমপ্লিমেন্টের বন্যায় ভাসিয়ে দেন! আমাদের দেশের নানা প্রান্তে এত ধরনের হাতের কাজ আছে, এত রকম শাড়ি আছে যে গুনে শেষ করা যায় না। আপনি দেশি-বিদেশি যে কোনও ক্লায়েন্টের সামনে নিজের ঐতিহ্যকে শাড়ির মাধ্যমে যেভাবে তুলে ধরতে পারবেন, তেমনটা আর কোনও পোশাকের দ্বারা সম্ভব হবে না।
ভিডিও মিটিং এর জন্য আদর্শ পোশাক হতে পারে শাড়ি
যাঁরা শাড়ি খুব ভালোভাবে পরতে পারেন না, তাঁদেরও কোনও অসুবিধে নেই ভিডিও কনফারেন্সে অত পারফেক্টলি পিন করে শাড়ি পরার দরকার নেই একেবারেই! মোটের উপর আঁচলটা গুছিয়ে রাখুন বিদ্যা ।