ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসরাইলে দূতাবাস খুলতে আমিরাতের অনুরোধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 11:08 PM

ইসরাইলে দূতাবাস খুলতে আমিরাতের অনুরোধ

ইসরাইলে দূতাবাস খুলতে আমিরাতের অনুরোধ

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির পর দেশ দুটির মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। এবার ইসরাইলে নিজেদের দূতাবাস স্থাপন করার জন্য সরকারিভাবে অনুরোধ জানিয়েছে আমিরাত।

মঙ্গলবার আমিরাতের উচ্চ প্রতিনিধি দল ইসরাইল সফরে যায়।  এদিন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।  

আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ওমর সাইফ ঘোবাশ, আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের  পক্ষ থেকে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী আশকেনাজির হাতে দূতাবাস খোলার জন্য চিঠি হস্তান্তর করেন।  

ওই চিঠিতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য আশকেনাজি ধন্যবাদ জানান নাহিয়ান।  তিনি আশাব্যক্ত করেন ইসরাইল অতিদ্রুত আমিরাতে তার দূতাবাস স্থাপন করবে।

এর আগে গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরব আমিরাত ও ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। ফিলিস্তিনি কতৃপক্ষ সহ মুসলিম বিশ্বের অনেকেই এই চুক্ততে ক্ষোভ প্রকাশ করে। ইয়েনি শাফাক।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status