ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগদান সেরে ফেললেন গায়িকা ইমন চক্রবর্তী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 9:57 PM

বাগদান সেরে ফেললেন গায়িকা ইমন চক্রবর্তী

বাগদান সেরে ফেললেন গায়িকা ইমন চক্রবর্তী

​বাগদান পর্ব সেরে ফেললেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে সোমবার আংটি বদল সেরে ফেলেন ইমন।

বেশ কিছুদিন ধরেই ইমন চক্রবর্তীর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। বিয়ের আগে এবার নীলাঞ্জন ঘোষের সঙ্গে বাগদান সেরে ফেলেন ইমন। গায়িকার আংটি বদলের খবর পেয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। ইমনের উজ্জ্বল এবং সুখী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান তাঁর ভক্ত এবং অনুরাগীরা।

সম্প্রতি জি বাংলার সারেগামাপা-র মঞ্চে ইমন চক্রবর্তীর উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ছে। গানের ছন্দের সঙ্গে সুরের মূর্ছনায় গায়িকাকে মাঝে মধ্যে কোমর দোলাতেও দেখা যাচ্ছে। রাঘব চট্টোপাধ্যায়, মনোময়, মিকা সিং, আকৃতি কক্কর এবং শ্রীকান্ত আচার্যদের সঙ্গে এবার সঙ্গীতের ওই মঞ্চে দেখা যাচ্ছে ইমন চক্রবর্তীকে।          


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status