ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্যালন ডি’অর সেরা একাদশের তালিকায় মেসি-রোনালদো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 9:32 PM

ব্যালন ডি’অর সেরা একাদশের তালিকায় মেসি-রোনালদো

ব্যালন ডি’অর সেরা একাদশের তালিকায় মেসি-রোনালদো

মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর ব্যালন ডি’অর পুরস্কার দিতে পারেনি ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ব্যালন ডি’অরের স্বপ্নের দলের নতুন এক প্রকল্পে নেমেছে তারা।

সেরা পারফরর্মারদের নিয়ে ১৭ ডিসেম্বর স্বপ্নের একাদশ ঘোষণা করবে ফ্রান্স ম্যাগাজিন। ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি থেকে একজন করে ফুটবলার বেছে নেবে ফ্রান্স ফুটবল।

সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বর্তমান সময়ের বিশ্বসেরা ফুটবলাররা।

ফ্রান্স ম্যাগাজিন প্রতিটি বিভাগ থেকে ১০ জন ফুটবলার মনোনয়ন দিতে যাচ্ছে। আক্রমণভাগের তিন ক্যাটাগরিতে ৩০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন।

রাইট উইংয়ে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন লিওনেল মেসি। লেফট উইংয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। মূল স্ট্রাইকারের ভূমিকায় রয়েছেন ব্রাজিলের রোনালদোসহ আরো অনেকে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status