ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসামিকে মৃত দেখিয়ে চার্জশিট থেকে বাদ, এসআই'কে শোকজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 8:44 PM

আসামিকে মৃত দেখিয়ে চার্জশিট থেকে বাদ, এসআই'কে শোকজ

আসামিকে মৃত দেখিয়ে চার্জশিট থেকে বাদ, এসআই'কে শোকজ

চট্টগ্রামে জীবিত আসামিকে মৃত দেখিয়ে চার্জশিট থেকে বাদ দেয়ায় এসআই দীপংকর রায়কে শোকজ ও আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (২০শে অক্টোবর) সকালে মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে শুনানির পর এ আদেশ দেয়া হয়।

২০১৯ সালে ১লা সেপ্টেম্বর বায়েজিদ আমিন জুট মিল এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা যায় কিশোর জয়নাল। কিন্তু বায়েজিদ থানার আরেকটি মামলায় জীবিত আসামি জয়নালকে মৃত দেখিয়ে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

পরে মামলার চার্জশিট থেকে বাদ দেখানো জয়নালের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন করেন মামলার বাদী শাহ আলম। এই ঘটনার পর বায়েজিদ থানার উপ পরিদর্শক দীপংকর রায়কে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করা হয়।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status