ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেপালের বিপক্ষে ৩৬ ফুটবলারকে নিয়ে দল ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 8:17 PM

নেপালের বিপক্ষে ৩৬ ফুটবলারকে নিয়ে দল ঘোষণা

নেপালের বিপক্ষে ৩৬ ফুটবলারকে নিয়ে দল ঘোষণা

নভেম্বরে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য নেপালকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নেপালের ফুটবল সংস্থা অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) এতে সাড়াও দিয়েছে। আগামী ১৩ ও ১৭ নভেম্বর খেলা দুটি বাংলাদেশের মাটিতেই অনুষ্ঠিত হবে। এই ম্যচকে কেন্দ্র করে ৩৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ১১ থেকে ১৯ নভেম্বর হলো ফিফা উইন্ডো। এই সময়ে বিভিন্ন দেশ অফিসিয়াল অথবা প্রীতি ম্যাচ খেলতে পারবে। এই সুযোগ কাজে লাগিয়ে বাফুফে এই ম্যাচ দুটি আয়োজনের সিদ্ধান্ত নেয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে ম্যাচের সময়সূচি চূড়ান্তের বিষয় ও ৩৬ জনের তালিক প্রকাশ করে বাফুফে।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম নেপাল জাতীয় ফুটবল দলের মধ্যকার ২ টি‘ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আগামী ১৩ ও ১৭ নভেম্বর ২০২০ তারিখ ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেঅনুষ্ঠিতহবে। এ উপলক্ষে অদ্য ২০-১০-২০২০ তারিখ ৩৬ সদস্য বিশিষ্ট  বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নাম ঘোষনা করা হয়।’

দলের সার্বিক বিষয়ে অবহিত করণের লক্ষ্যে আগামীকাল বিকেল বাফুফে ভবনে অনলাইন ভিডিও প্রেস কনফারেন্স (লিংক সংযুক্ত) এর মাধ্যমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে কথা বলবেন পধান কোচ জেমি ডে।

ফুটবল দল :

গোলরক্ষক : আনিসুর রহমান, শহীদুল ইসলাম, পাপ্পু হোসাইন, আশরাফুল ইসলাম রানা

ডিফেন্ডার : তপু বর্মণ, ইয়াসীন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসাইন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসীন আরাফাত, মঞ্জুরুর রহমান মানিক।

মিডফিল্ডার : মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, তারিক রহমান কাজী, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইবরাহীম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভুঁইয়া, মাণিক হোসাইন মোল্লা, রাকিব হোসাইন, নাজমুল ইসলাম রাসেল।

ফরোয়ার্ড : মাহবুবুর রহমান, মতিন মিয়া, তাওহীদুল ইসলাম সবুজ, সাদ উদ্দীন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আব্দুল্লাহ, এম এস বাবলু, সুমন রেজা।


সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status