ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্যামলীতে ফ্রিজ বিস্ফোরণ, দুই পথচারী দগ্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 11:19 PM

শ্যামলীতে ফ্রিজ বিস্ফোরণ, দুই পথচারী দগ্ধ

শ্যামলীতে ফ্রিজ বিস্ফোরণ, দুই পথচারী দগ্ধ

রাজধানীতে শ্যামলী বাসস্ট্যান্ডে একটি ফাস্টফুডের দোকানে প্রচণ্ড শব্দে ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণের ঘটনায় দুই পথচারী দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, সাদেকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (২২)।

বুধবার বেলা দেড়টার দিকে শ্যামলী বাসস্ট্যান্ডে একটি ফাস্টফুডের দোকানে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আদাবর থানার ওসি মো. শাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে বৃষ্টির কারণে শ্যামলী বাসস্ট্যান্ডে ওই ফাস্টফুডের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন দুজন। দোকানের শাটার বন্ধ ছিল। এসময় দোকানের ভেতর থেকে বিকট শব্দে ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণ হলে শাটার ভেঙে ফ্রিজসহ রাস্তায় এসে পড়ে। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা দুজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status