ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিকে গালিগালাজ করল বলিভিয়ার ফুটবলাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 9:16 PM

মেসিকে গালিগালাজ করল বলিভিয়ার ফুটবলাররা

মেসিকে গালিগালাজ করল বলিভিয়ার ফুটবলাররা

বলিভিয়ার লা পাজের কঠিন ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচশেষে দুই দল জড়িয়েছে হাতাহাতিতে। আর তখন দুপক্ষের ফুটবলার এব‌ং কোচদের মুখে অকথ্য ভাষার গালিগালাজ শোনা যায়।

মাঠের রেফারি ম্যাচের শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই দু’দল জড়িয়ে যায় হাতাহাতিতে। মূলত বলিভিয়ার মার্সেলো মার্টিন্স এবং আর্জেন্টিনার লিওনেল মেসির মধ্যে ঝগড়ার সূত্রপাত। পরবর্তীতে সেখানে যোগ দেয়া বলিভিয়ার বেশ কয়েকজন কোচিং স্টাফও।

মাঠ ছাড়ার সময় মেসি শুনতে পান, বলিভিয়ান কোচ তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। ঘুরে দাঁড়িয়ে মেসি জবাব দেন, তোমার কি হয়েছে টাকলা? এসব আজেবাজে কথা কেন বলছো ইডিয়ট? এরপর মেসিও বেশকিছু গালিগালাজ করেন। এরপর সেখানে যোগ দেন মার্সেলো মার্টিন্সও। তিনিও কয়েক দফা গালিগালাজ শেষে মেসিকে মনে করিয়ে দেন, তোরা ৬ গোল খেয়েছিলি এখানে ইডিয়ট! বলিভিয়ার ফিজিও লুকাস নাভাসহ বেশ কয়েকজন এ সময় মেসিকে গালিগালাজ করেন।

পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন পেরুর ম্যাচ রেফারি দিয়েগো হারু। মেসি এবং মার্টিন্সকে দু'পাশে সরিয়ে দেন তিনি।

এদিকে মেসির সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারেননি তার সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো। দলের সঙ্গে না থাকলেও, পুরো ঘটনা জেনেছেন তিনি। এরপর ইন্সটাগ্রামে লিখেছেন, ওই টাকলাকে থাপ্পড় মারো লিও।

ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এর ফলে বিশ্বকাপ বাছাইয়ে টানা ২ ম্যাচে জয় পেল মেসির দল। অন্যদিকে ব্রাজিলের পর আর্জেন্টিনার কাছেও হেরেছে বলিভিয়া।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status