ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 8:22 PM

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে আসন্ন দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত  হয়েছে। গতকাল বুধবার ঠাকুরগাঁও সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগঁওা প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি প্রবীর কুমার রায় প্রমুখ।

সভায় জানানো হয় জেলায় এ বছর মোট ৪৬০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৯৮টি। এ বছর করোনা ভাইরাসের কারনে আলোকসজ্জ্বা ও প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মন্ডপে মন্ডপে অঞ্জলি প্রদান ও প্রতিমা দেখার সিদ্ধান্তও নেওয়া হয়।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status