ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সমালোচনার কারণেই সতর্ক হলেন অশ্বিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 9:18 PM

সমালোচনার কারণেই সতর্ক হলেন অশ্বিন

সমালোচনার কারণেই সতর্ক হলেন অশ্বিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটসম্যান জস বাটলারকে ‘মানকাডিং’ আউট করে বিতর্কের জন্ম দিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন।

গত আসরে ভারতীয় তারকা অফ স্পিনারকে নিয়ে কঠোর সমালোচনা হওয়ার পর এবছর আইপিএল শুরুর আগেই অশ্বিনকে সতর্ক করে দেন তার কোচ রিকি পন্টিং। গত আসরে পাঞ্জাবে খেলা অশ্বিন এবার খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

সোমবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে বোলিং করার সময় আবারও মানকাডিং আউটের সুযোগ পান দিল্লির বোলার। অশ্বিন বল ডেভিলারি দেয়ার আগেই নন স্ট্রাইকে থাকা ব্যাঙ্গালুরুর হয়ে খেলা অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ উইকেট ছেড়ে বেরিয়ে যান। অশ্বিন ফিঞ্চকে ‘মানকাডিং’ আউট করার সুযোগ পেয়েও কোচের কথামতো আউট না করে সতর্ক করেন।

এ দিন দিল্লি ক্যাপিটালসের ছুড়ে দেয়া ১৯৭ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে ব্যাঙ্গালুরু। টার্গেট তাড়া করতে নেমে অশ্বিনের করা তৃতীয় ওভারের তৃতীয় বল ডেলিভারি দেয়ার আগেই বেঙ্গারুর ওপেনার অ্যারন ফিঞ্চ ক্রিজ ছেড়ে অনেকটা বের হয়ে যান। তাকে আউট না করে সতর্ক করে দেন অশ্বিন।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status